বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার (১২ মে) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ১৮৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।
একইসময়ে ২৫৫ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। ১৬১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের সাংহাই।
এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৫৪ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৫২ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে চীনের বেইজিং। ১৪৩ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে চীনের উহান। ১৩২ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৩২ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে কাজাখস্তানের আস্তানা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।











