spot_img
spot_img

বিশ্বে করোনায় আরও ২৩৪ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ২৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৩১৭ জন। সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৪৫০ জন।

শনিবার (১৩ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১০৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১০ জন এবং মারা গেছেন ৫ জন। রাশিয়াতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১১১ জন এবং মারা গেছেন ১৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭১৫ জন এবং মারা গেছেন ২১ জন। মেস্কিকোতে আক্রান্ত হয়েছে ৪৯৪ জন এবং মারা গেছেন ৪ জন।

একইসময়ে ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৭১ জন এবং মারা গেছেন ২৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১১৩ জন এবং মারা গেছেন ৬ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ৬৮ জন এবং মারা গেছেন ৬ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছে ৫২২ জন বং মারা গেছেন ১১ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮২ লাখ ২০ হাজার ৫৭৯ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭৪ হাজার ৯২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ