spot_img
spot_img

২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু ৩১ মে

একাদশ জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩১ মে। ওইদিন বিকেল ৫টায় চলতি সংসদের ২৩তম এ অধিবেশন শুরু হবে। এ অধিবেশনেই নতুন অর্থবছরের বাজেট পেশ ও পাস হবে।

রোববার (১৪ মে) রাষ্ট্রপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে আগামী ১ জুন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ হতে পারে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) তারিক মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এ বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। ২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শেষ দিকে ঈদুল আজহা থাকার কারণে বাজেট আগেভাগে পাস হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ