spot_img
spot_img

আগামী দুই সপ্তাহের মধ্যে লোডশেডিং পরিস্থিতি ঠিক হওয়ার আশ্বাস বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আগামী দুই দিনের মধ্যে লোডশেডিং পরিস্থিতি ভালো অবস্থায় যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আশা করছি লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে। গভীর সমুদ্রে থাকা এলএনজি টার্মিনাল দুটি সরিয়ে নেওয়া হয়েছিল। এরমধ্যেই একটি দুই দিনের মধ্যেই চালু হবে। পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যটি চালু করতে সময় লাগবে। একারণেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।

তিনি বলেন, আমার মনে হয় আগামী দুই দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারবো। বিদ্যুতের ক্ষয়ক্ষতির ব্যাপারটা এখনো আমার কাছে আসেনি। আসলে হয়তো আমরা জানতে পারবো। আমরা মনিটর করছি। সকাল থেকে আমাদের মনিটরিং চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ