প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দেয়া হয়েছে
সোমবার (১৫ মে) শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে চলমান ১২৭, ১২৮ এবং ১২৯তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
তিনি বলেন, শিক্ষাসহ সবক্ষেত্রেই যাতে আন্তর্জাতিক মানের উন্নীত হয় সেজন্য সব পদক্ষেপ নেওয়া হয়েছে। কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। যে মানুষটা তৃণমূলে পড়ে আছে তাকে আগে টেনে তুলে আনতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের বেতন-ভাতা যা কিছু সব জনগণের কাছ থেকে আসে। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা সকলের কর্তব্য। এই কথা মনে রেখে সব সময় চলতে হবে।
তিনি আরও বলেন, যারা প্রশিক্ষণ নিয়েছেন, শপথ নিয়েছেন তাদেরকে এটুকু বলব, দেশের জনগণের সেবা করা এটাই সবচেয়ে বড় কাজ। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার গতির যেন অব্যাহত থাকে। আমার এইটুকু দাবি।











