করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৪৩৭ জন। সুস্থ হয়েছেন ২৭ হাজার ৬৯৫ জন।
শনিবার (৩ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ২০৪ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৭২৪ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের।
এ ছাড়া আমেরিকা আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৫ জন এবং মারা গেছেন ৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ২৬ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৭৮ জন এবং মারা গেছেন ৫ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪২ জন এবং মারা গেছেন ১০ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৯৮ লাখ ১১ হাজার ৩২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৮৫ হাজার ৯২৬ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ২১ লাখ ৫১ হাজার ৭৮৪ জন।











