spot_img

১০ জুন সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে জামায়াত

তিন দফা দাবিতে আগামী ১০ জুন শনিবার দুপুর ২-০০ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শান্তিপূর্ণ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

ওই দিন সমাবেশ ও মিছিল কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ই-মেইলে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি ড. মোবারক হোসাইন স্বাক্ষরিত আবেদনপত্রটি সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আশরাফুল আলম ইমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ ও মিছিলটি আগামী ১০ জুন শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে।

সমাবেশ ও মিছিল কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

ডিএমপি সদর দপ্তরের একাধিক কর্মকর্তা ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে সোমবার রাতে যোগাযোগ করেও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ