spot_img

রাসিক নির্বাচনে অংশ নেওয়ায় নেতাদের আজীবন বহিষ্কার করল বিএনপি

আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নির্বাচনে অংশগ্রহণ করায় নেতাদের আজীবন বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (৭ জুন) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাসিক নির্বাচনে অংশ নেয়া নেতাদের কারণ দর্শানোর চিঠি দেয়া হয়। এদের মধ্যে রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাম্মৎ মুসলিমা বেগম বেলী কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। বাকি ব্যক্তিরা কারণ দর্শানো নোটিশের কোনো জবাব দেননি। তাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করায় রাজশাহী মহানগরের রাজপাড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি বদিউজ্জামান বদি, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ টুটুল, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি মো: বেলাল হোসেন, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ নুরুজ্জামান টিটু, রাজশাহী মহানগরের ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলিফ আল মাহমুদ লুকেন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল আমিন আজব, মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু, রাজশাহী মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসা: মুসলিমা বেগম বেলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলতাফুন নেসা পুতুল, ১ নম্বর যুগ্ম সম্পাদক সামসুন নাহার, সহ-সভাপতি শাহনাজ বেগম শিখা, ৪ নম্বর যুগ্ম সম্পাদক আয়েশা খাতুন মুক্তিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ