ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে গত বছরের তুলনায় পপি চাষ ৮০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে বে আইনি মাদক বিশেষজ্ঞ ডেভিড ম্যান্সফিল্ড।
ডেভিড ম্যান্সফিল্ড সম্প্রতি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এ বিষয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছেন।
প্রতিবেদনে অনুযায়ী, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পপি চাষ প্রায় ৯৯ শতাংশ কমে গেছে। যেখানে গত বছর ১ লাখ ২৯ হাজার হেক্টর জমি পপি চাষ হয়েছিল সেখানে এ বছর ১ হাজারেরও কম হেক্টর জমি পপি চাষ হয়েছে।
আফগানিস্তানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মুজবাহউদ্দিন মুস্তাইন বলেন, বিভিন্ন প্রদেশে গত বছরের তুলনায় ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত গমের চাষ বৃদ্ধি পেয়েছে।
আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র বিলাল কারিমি ডেভিড ম্যান্সফিল্ডের এ প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলেন, “এটা সত্যিই ভাল খবর যে সারা দেশ জুড়ে মাদকদ্রব্যের উন্নতির বিষয়ে এই সংস্থাগুলোর কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া যাচ্ছে। আমাদের সর্বোচ্চ নেতার আদেশ অনুযায়ী মাদকের চাষ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ।”
উল্লেখ্য; সরকারি তথ্যমতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত মোট ৬ হাজারেরও বেশি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
সূত্র: তোলো নিউজ











