spot_img
spot_img

সদ্য নিহত আফগান গভর্নরের দু’আ অনুষ্ঠানে বোমা হামলা; ১১জন নিহত ও আহত ৩০

গাড়ি বোমা হামলায় নিহত বাদাখশানের গভর্নর নিসার আহমদ আহমাদির দু’আ অনুষ্ঠানে বোমা হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৮ জুন) প্রাদেশিক রাজধানী ফাইজাবাদের নববী মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

আফগান স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুন নাফী তাকুর বলেন, আজ ফাইজাবাদের নববী মসজিদে সদ্য নিহত গভর্নরের দু’আ অনুষ্ঠান উপলক্ষে অনেক মানুষের সমাগম ঘটে। দু’আ অনুষ্ঠান চলাকালীন মসজিদে আকস্মিক বোমা হামলা হয়। এখন পর্যন্ত ১১জন জন নিহত এবং ৩০ জন আহত হওয়ার তথ্য পেয়েছি আমরা। নিহতদের মধ্যে বাদাখশানের কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ জুন) আফগানের বাদাখশান প্রদেশের রাজধানী ফাইজাবাদে এক গাড়ি বোমা হামলায় প্রদেশটির গভর্নর নিসার আহমদ আহমাদি নিজ গাড়ির চালক সহ নিহত হোন। এই হামলায় ৬জন গুরুতর আহত হওয়ার ঘটনাও ঘটে।

হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি। তবে তালেবান নেতৃত্বাধীন সরকার হামলার ধরণ দেখে এটিকে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর কাজ বলে মনে করছেন।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ