পশ্চিমা অপসংস্কৃতি থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে আফগান সংস্কৃতি ও ইসলামী চিন্তাধারার বিকাশ ঘটাতে হবে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি।
শুক্রবার (৯ জুন) আফগানিস্তানের বালখ প্রদেশে একটি জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “শত্রুরা আফগান জনগণদের বিভক্ত করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। তবে বর্তমানে এখানে বিদ্যমান অপসংস্কৃতি কখনোই জনগণের মধ্যে উপস্থিত ছিল না বরং তা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিদেশিদের দ্বারা আনায়ন করা হয়েছে।”
তিনি আরো বলেন, “আমাদের এমনভাবে ইসলামী চিন্তাধারার বিকাশ ঘটাতে হবে যেন তা মানুষ স্বেচ্ছায় গ্রহণ করে।”
এছাড়াও তিনি অপপ্রচারে ভীত হয়ে দেশ ছেড়ে যাওয়া আফগানদের মাতৃভূমিতে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি











