spot_img
spot_img

শিক্ষা ক্ষেত্রে রাশিয়াসহ প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা চাইলেন আফগান শিক্ষামন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা ব্যবস্থাপনাকে সমর্থন করার জন্য রাশিয়া ও তার আশেপাশের অঞ্চলের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী নাদা মুহাম্মাদ নাদিম।

শনিবার (১০ জুন) রিপাবলিক অব তাতারস্তানে অনুষ্ঠিত একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান।

মুহাম্মাদ নাদিম বলেন, “আমরা আশা করি আমাদের বন্ধু প্রতীম দেশগুলো তাদের প্রশিক্ষক দ্বারা আমাদের দেশের শিক্ষকদের প্রশিক্ষণ দিবে।”

তিনি আরো বলেন, “আফগানিস্তানের শিক্ষাক্ষেত্রে ল্যাবরেটরি সহ বিভিন্ন সুযোগ-সুবিধার অভাব রয়েছে যা সমাধান করতে আমাদের অনেক সময় প্রয়োজন। তাই এ সমস্যা সমাধানে আপনাদের সমর্থনের প্রয়োজন রয়েছে।”

এছাড়াও তিনি এসব অঞ্চলের দেশগুলোকে আফগানিস্তানের প্রতি আস্থা ও বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখারও আহ্বান জানান।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ