spot_img
spot_img

দৃঢ় বিশ্বাস ও ঐক্যের মাধ্যমে হামলাকারীদের পরাজিত করা হয়েছে: আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

দৃঢ় বিশ্বাস ও ঐক্যের মাধ্যমে আফগানরা তাদের দেশে হামলাকারীদের পরাজিত করেছে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি।

রবিবার (১১ জুন) আফগানিস্তানের ফারিয়াব প্রদেশের আলেম ও প্রবীণদের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সিরাজুদ্দিন হাক্কানি বলেন, বিভিন্ন দেশ আফগানিস্তানের বিরুদ্ধে গুজব ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আফগানদের মধ্যকার ঐক্য নষ্ট করতে ও দূরত্ব তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভাগ্যক্রমে তারা তাদের অশুভ পরিকল্পনায় সফল হয়নি।

তিনি বলেন, আফগানরা যদি একটি সমৃদ্ধশালী দেশ ও শান্তিপূর্ণ পরিবেশে বাস করতে চায় তাহলে সকলের উচিত যৌথভাবে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করা।

এছাড়াও তিনি এ বৈঠকে আক্রমনকারীদের পরাজিত করার বিষয়ে ফারিয়াব প্রদেশের জনগণের আত্মত্যাগের প্রশংসা করে বলেন, “আফগানিস্তানের স্বাধীনতা অর্জনে তাদের সাহস, অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ