spot_img
spot_img

নারী অধিকার নিশ্চিত করতে শরীয়াহ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে | তালেবান প্রধান

নারীদের উন্নত জীবনমান নিশ্চিতে ইসলামি শরীয়াহ মোতাবেক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা বা আমিরুল মুমিনিন শাইখুল হাদীস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়া এক বার্তায় তালেবান প্রধান বলেন, আফগানিস্তানে নারীদের উন্নত জীবনমান নিশ্চিত করার স্বার্থে ইসলামি শরীয়াহ মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মাঝে প্রাচীনকাল থেকে চলে আসা নারী নিপীড়ন ও জোরপূর্বক বিবাহের যে প্রবণতা রয়েছে, ইসলামি শরীয়া অনুযায়ী আইন করে তা থেকে নারীদের রক্ষা করা হয়েছে। নারীদের স্বাধীনতা ও মানবিক মর্যাদা পুনরুদ্ধার হয়েছে। বিয়ে, উত্তরাধিকার ও অন্যান্য যেসব অধিকার থেকে নারীদের বঞ্চিত করা হয় তা নিরসনে সামরিক-বেসামরিক সকল প্রতিষ্ঠানকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালেবান প্রধান বলেন, গত ২০ বছর দখলদার শক্তি পর্দা সংক্রান্ত বিষয়ে যেসব নেতিবাচক ধারণা ছড়িয়েছে, তা থেকে অচিরেই আফগানদের বের করে আনা হবে ইন শা  আল্লাহ। ইসলামি শরীয়াহ মোতাবেক নারী অধিকার নিশ্চিত করার বিষয়ে আমাদের সরকার বদ্ধপরিকর।

সম্প্রতি আফগানিস্তান নিয়ে জাতিসংঘের তৈরি করা প্রতিবেদনকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া দিয়েছেন তালেবান প্রধান। সেই প্রতিবেদনে সরকারি ও জাতিসংঘের অফিসে চাকরির ক্ষেত্রে নারীদের উপর তালেবানের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে জাতিসংঘ তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দিবে না বলে সতর্ক করা হয়েছিলো।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ