পবিত্র কুরআন পোড়ানোর অনুমতি দেওয়ার প্রতিবাদে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে সুইডেনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে তালেবান নেতৃত্বাধীন সরকার।
মঙ্গলবার (১১ জুলাই) এবিষয়ে দেশটির সরকার এক নির্দেশনা জারি করে বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, পবিত্র কুরআন এবং মুসলিমদের ধর্মবিশ্বাসকে তুচ্ছতাচ্ছিল্য ও অবমাননা করার অনুমতি দেওয়ায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সরকার দেশ জুড়ে সুইডেনের সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশ দিচ্ছে। সুইডেন সরকার যতক্ষণ পর্যন্ত এই জঘন্য অপরাধ ও নিন্দনীয় কাজের জন্য মুসলিমদের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের আওতাধীন সকল প্রতিষ্ঠান এই নির্দেশ মানতে বাধ্য থাকবে।
বিবৃতিতে আরো বলা হয়, এমন জঘন্য কাজের অপরাধে তালেবান নেতৃত্বাধীন সরকার মুসলিম বিশ্বের প্রতি আহবান জানাচ্ছে, তারাও যেনো আফগানিস্তানের মতো সুইডেনের সাথে সম্পর্ক রাখার বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করে এবং জরুরী পদক্ষেপ গ্রহণ করে।











