spot_img
spot_img

হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক টুইট বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন।

গুইন লুইস বলেন, সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য সবার মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

এর আগে হিরো আলমের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছে আমেরিকা।

সোমবার (১৭ জুলাই) দিনরাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার প্রেস ব্রিফিংয়ে বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে এবং জড়িতদের বিচারের আওতায় আনতে উৎসাহিত করি।

তিনি বলেন, যেমনটি আমরা আগেই বলেছি, আমরা আশা করব বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে এবং আমরা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

এদিক ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত বলেন, নির্বাচন শেষ হবার মাত্র ২০ মিনিট আগে যা ঘটল তা অনাকাঙ্ক্ষিত, আমি এর তীব্র নিন্দা জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ