spot_img
spot_img

শরীয়তের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না আফগানিস্তান: উপ-প্রধানমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে পারস্পারিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে চাইলে ও ইসলামী শরীয়তের সাথে কোন আপোষ চলবে না বলে জানিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবীর।

রবিবার (২৩ জুলাই) কাবুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সমাবেশে তিনি এ বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “আন্তর্জাতিক বিশ্ব বর্তমানে এটি ভালোভাবে বুঝতে পেরেছে যে আফগানিস্তানের অভিভাবক কারা ? এবং কেনই বা তাদের সাথে জড়িত থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আর তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে বাধ্য কারণ আমরা ছাড়া এখানে অন্য কোন অভিভাবক নেই।”

তিনি জোর দিয়ে বলেন, যারা ইসলামী ও আধুনিক শিক্ষা গ্রহণ করেছে তারা সমাজসেবা করার জন্য উপযুক্ত।

তিনি আরো বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান আধুনিক শিক্ষার বিরুদ্ধে নয়। যেসব আধুনিক শিক্ষা ইসলামী শরীয়তের বিরুদ্ধচারণ করে না আমরা তা সমর্থন করি। কারণ আমরা আফগানিস্তানকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে পরিণত করতে চাই, যেখানে চিকিৎসক ও ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে।

আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ বছরের আগ্রাসনের বিষয়ে মাওলানা কাবির বলেন, আমেরিকার এ যুদ্ধের মূল উদ্দেশ্যই ছিল আফগানিস্তান থেকে ইসলামী সরকার কে বিতাড়িত করা।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ