spot_img
spot_img

দেশের সর্বত্র বাড়ছে ডেঙ্গুর দাপট; শেবাচিমে সর্বাধিক ২২১ জন রোগীর রেকর্ড

দেশের সর্বত্র বাড়ছে ডেঙ্গুর দাপট। কোনোমতেই থামছে না ডেঙ্গুর ভয়াবহতা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বেড়ে নতুন রেকর্ড হয়েছে।

গত সোমবার (২৪ জুলাই) সব শেষ গতকালের রিপোর্ট অনুযায়ী চিকিৎসাধীন ছিলেন ২২১ জন রোগী। যা সাম্প্রতিক বছরের সর্বোচ্চ সংখ্যক চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড।

এর আগে গত রবিবার চিকিৎসাধীন ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ২১৬ জন, শনিবার ২০৫ জন, শুক্রবার ১৯০ জন, বৃহস্পতিবার ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ