spot_img
spot_img

ডেঙ্গুতে প্রাণ হারালেন ৮ মাসের অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব

ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গুর দাপট। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা (ডব্লিউটিও উইং)। ৩০তম বিসিএস-এর এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে বারডেম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন

নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার (২৫ জুলাই) এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

সিনিয়র সচিব তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ