spot_img
spot_img

নারী শিক্ষার সঠিক উপায় অনুসন্ধান চলছে: সিরাজুদ্দীন হাক্কানী

পুনরায় নারী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে তালেবান নেতৃত্বাধীন সরকার নারী শিক্ষার সঠিক উপায় অনুসন্ধান করছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বররাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হাক্কানী।

বুধবার (২৬ জুলাই) হেরাতের সর্বস্তরের প্রতিনিধি ও গণ্যমান্যদের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন।

সিরাজুদ্দীন হাক্কানী বলেন, মেয়েদের স্কুল-বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিতে কিছু সময় দরকার। পুনরায় নারী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে নারী শিক্ষার সঠিক উপায় অনুসন্ধান করছে আমাদের সরকার।

সমস্যা নিরসনে যে সময়ের প্রয়োজন তা না দিয়ে বিতর্ক জিইয়ে রাখায় অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সমস্যা হলো, কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক তৈরি হয়, বিতর্ক নিরসনে সাধারণত কিছু সময়ের প্রয়োজন হয়। এসব ইস্যুর যৌক্তিক সমাধান খুঁজে পেতে চেষ্টা করছি আমরা।

গত ২ বছর বিভিন্ন ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও আফগানিস্তানের বেসামরিক খাত ও বেসরকারি কোম্পানিগুলো পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উল্লেখ করে ভূয়সী প্রশংসাও করেন।

বৈঠকে অংশগ্রহণকারীদের অনেকে এসময় বিচ্ছিন্নতা কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে তালেবান নেতৃত্বাধীন সরকারকে জরুরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

বৈঠক শেষে সিরাজুদ্দীন হাক্কানী বলেন, আপনাদের সকলের সমস্যার কথা শুনেছি। আপনাদের সমস্যাগুলো এখন আমারও সমস্যা। এগুলো সমাধানে আমি বিশেষ নজর দিবো ইনশাআল্লাহ।

এই বৈঠকে আফগান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাওলানা আব্দুল হাকিম হাক্কানী ও চেম্বার অফ ইন্ডাস্ট্রি ও হেরাত খনিশিল্পের উপ-প্রধান তুরয়ালাঈ গাউসী সহ আরো অনেক তালেবান নেতা উপস্থিত ছিলেন।

সূত্র: টলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ