spot_img
spot_img

হেফাজত থেকে পদত্যাগ করেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিষয়ক সমন্বয়ক সাইয়েদ মাহফুজ খন্দকার পদত্যাগ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) হেফাজতের আমীর বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততাকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন।

২০২২ সালের ১৩ জুন তিনি হেফাজতের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়কের দায়িত্ব লাভ করেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশের মিডিয়া সেলে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন এবং একপর্যায়ে মিডিয়া সেলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

হেফাজতের মিডিয়া কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই নেতা সংগঠনের বিভিন্ন সময়ের গণমাধ্যম যোগাযোগ, বিবৃতি প্রেরণ, সংবাদ সম্মেলন ও অনলাইন প্রচারণা কাজে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ