spot_img

গুলিস্তানে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ১ পথচারী নিহত; আহত ৪

রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে এক পথচারী নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- মুহাম্মাদ আরিফুল (১৮), মুহাম্মাদ জোবায়ের (১৮), মুহাম্মাদ রনি (৩২) ও মুহাম্মাদ মোবাশ্বের (১৮)।

অপর অজ্ঞাতনামা নিহত যুবকের নামপরিচয় জানা যায়নি। তবে নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম সমকালকে এসব তথ্য জানান।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, সমাবেশ শেষে লোকজন ফেরার পথে শুক্রবার সাড়ে ৭টার দিকে গুলিস্তানে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আরও চারজন আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ