spot_img

জাতীয় প্রেসক্লাবে নয়, পল্টন কালভার্ট রোডে হবে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ

আগামীকাল ২৯ জুলাই, সকাল ১০ টায় খেলাফত মজলিসের ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান জাতীয় প্রেস ক্লাব থেকে পরিবর্তিত হয়ে পল্টন কালভার্ট রোডে (পল্টন টাওয়ারের সামনে) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার (২৮ জুলাই) ঢাকা বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির এক জরুরি বৈঠকে জাতীয় প্রেস ক্লাবে চলমান শিক্ষকদের অবস্থান কর্মসূচি আগামীকালও অব্যাহত থাকায় স্থান পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পল্টন কালভার্ট রোডে (পল্টন টাওয়ারের সামনে) অনুষ্ঠিতব্য আগামীকাল সকাল ১০ টায় ঢাকা বিভাগীয় সমাবেশ সফলের জন্য নেতাকর্মী ও ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান সংগঠনের যুগ্ম মহাসচিব ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত আমীরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ