spot_img

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের পাকুন্দিয়া উপজেলা কমিটি পূণর্গঠন

বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার অন্তর্গত পাকুন্দিয়া উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৪ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা সদরের একটি মিলনায়তনে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ সাবেক দায়িত্বশীলদের পরামর্শক্রমে মুহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ দ্বীন ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন।

কমিটি পুনর্গঠনকালে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, কিশোরগঞ্জ জেলা সভাপতি হাফেজ আবু হুরায়রা, সহ-সভাপতি আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক মুনঈম খান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ