spot_img

আজ ঢাকার প্রবেশ মুখে বিএনপির অবস্থান কর্মসূচী | নেতারা বসবেন যেসব স্থানে

সরকার হটানোর এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে এই কর্মসূচী ঘোষণা করেন দলটির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

গণমাধ্যমে দলটির পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, আজ বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশমুখগুলোতে এই অবস্থান কর্মসূচি পালন করবে করা হবে। ঢাকার প্রবেশমুখগুলোতে দলের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।

রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার উল্টো দিকে রাস্তার পূর্ব পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গাবতলীর এস এ খালেক বাস স্টেশনের সামনে অবস্থান করবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আরেকটি দল।

নয়াবাজারে বিএনপি অফিস সামনে অবস্থান করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির স্থায়ীকমিটির সদস্য মির্জা আব্বাস যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার থেকে নেমে চট্টগ্রাম মহাসড়কে দনিয়া কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান করবেন ।

বিএনপি ছাড়াও মিরপুর মাজার রোডে অবস্থান কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। চট্টগ্রাম রোড দনিয়া কলেজ পার হয়ে অবস্থান কর্মসূচি পালন করবে ১২ দলীয় জোট। মতিঝিলের নটরডেম কলেজের উল্টো দিকে গণফোরাম চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে গণফোরাম ও পিপলস পার্টি। চট্টগ্রাম রোডের সাইনবোর্ড পার হওয়ার আগে অবস্থান কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

উত্তর আজমপুর বাস স্টেশন সংলগ্ন এলাকা, গাবতলীর টেকনিক্যাল মোড় ও যাত্রাবাড়ী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে এলডিপি। উত্তর আজমপুর ওভারব্রীজ সংলগ্ন এলাকা ও চট্টগ্রাম রোডের শনির আখড়া ওভারব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ। চট্টগ্রাম রোডের সাইনবোর্ড সংলগ্ন এলাকায় আরও থাকবে এনডিএম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ