spot_img

রক্তাক্ত গয়েশ্বরকে আটক করে নিয়ে গেছে পুলিশ

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাকে রক্তাক্ত অবস্থায় আটক করে নিয়ে যেতে দেখা গেছে।

নেতা-কর্মীরা বেলা ১১টায় ধোলাইখাল মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকলে আগে থেকে সেখানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, বিএনপির এই কর্মসূচি পালনের কথা ছিল নয়াবাজারে। সেখানে আজ সকাল সাতটা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ সদস্যও সেখানে মোতায়েন করা হয়। বিএনপির নেতা-কর্মীরা নয়াবাজার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ধোলাইখাল এলাকায় অবস্থান নেন। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ