spot_img

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরী সভা ডেকেছে আ’লীগ

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।

আজ শনিবার (২৯ জুলােই) বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে এই জরুরী সভা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ