spot_img

কাল ঢাকাসহ সারাদেশে আ’লীগের বিক্ষোভ

আগামীকাল বরিবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের প্রতিটি থানা ওয়ার্ডসহ সারাদেশ ব্যাপী প্রতিটি থানা ওয়ার্ডে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। সারাদিন ব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুলাই) বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের জরুরি যৌথসভায় এ তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, পরিস্কার বলতে চাই বিএনপির অগ্নিসন্ত্রাস আবারও শুরু হয়ে গেছে। এ অবস্থা বঙ্গবন্ধু সৈনিক, আওয়ামী লীগের নেতাকর্মী চুপ করে থাকতে পারে না। আমাদের দায়িত্ব আমরা পালন করবো। নির্বাচন পর্যন্ত মাঠে থাকবো। অগ্নিসন্ত্রাস প্রতিরোধ করবো।

তিনি বলেন, এটাই তারা করতে চেয়েছিল গতকাল। কিন্তু আমাদের শক্ত অবস্থানের কারণে কিছু করতে পারেনি। এসময় শুক্রবার যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশের জন্য তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, নেত্রী গণজাগরণের ডেউ প্রত্যক্ষ করেছেন। তিনি ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, তারেক জিয়া প্রতিনিয়ত আদালতের আদেশ লঙ্ঘন করছে। প্রতিনিয়ত আদালত অবমাননা করছে। সুপ্রিমকোর্ট, হাইকোর্টকে গালিগালাজ করছে। কালকে তো তারেক এমনও বলেছে- একটা লাশ পরলে ১০টা লাশ পড়বে! লাশ ছাড়া সে কথা বলে না! টাকা ছাড়া সে কথা বলে না! প্রকাশ্যে বলে- আন্দোলন করো, টাকার অভাব হবে না! তারেক কি আইনের ঊর্ধ্বে? তাদের কথা শুনলে মনে হয় তারা আইন মানে না। আইন নিয়ে কটাক্ষ করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। মাতুয়াইলে পুলিশের সঙ্গে সংঘাত করে চারটি বাসে আগুন দেয়। সেখানে থাকা পুলিশ ভ্যানে হামলা চালায়, ভাঙচুর করে। আরও গাড়িতে হামলা ও ভাঙচুর করে। মোট সাতটি বাসে হামলা ও ভাঙচুর চালায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ