spot_img

পুলিশের লাঠিপেটায় আহত হয়ে হাসপাতালে ইশরাক

পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার দুপুরে ধোলাইখালে পূর্ব নির্ধারিত ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল নিয়ে আসলে পুলিশ এতে বাধা দেয়। ইশরাক যেতে অস্বীকৃতি জানালে পুলিশ লাঠিচার্জ করে। পরে পুলিশ টিয়ারগ্যাস এবং ছররা গুলি মারতে থাকে।

বিএপি সমর্থকদের দাবি, পুলিশের সাথে অ্যাকশনে নামে সরকারদলীয় সমর্থকরা ছিল। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন ইশরাক হোসেন।

এরপর দলীয় নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ধোলাইখাল সংঘর্ষে ইশরাক ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ