spot_img

শিক্ষা সিলেবাসের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে হিন্দুত্ববাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : চরমোনাই পীর

শিক্ষা সিলেবাসের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে হিন্দুত্ববাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কৌশলে একটি ধর্মের প্রতি আকৃষ্ট করে তুলতে সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি মানুষের আদিম জাতি নাকি বানর। বানর থেকে মানুষের সৃষ্টি, এমন বিশ্বাস করলে ঈমান থাকবে না। অথচ সিলেবাসে তা সংযোজন করা হয়েছে। এজন্য আমরা বার বার বলে আসছি, সিলেবাস থেকে ডারউইনের কুফরী মতবাদ বাতিল করে ইসলামী ভাবধারার গল্প, উপন্যাস সংযোজন করতে হবে। সেইসাথে মুসলমান বাচ্চারা যেন সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন শিখতে পারে তার ব্যবস্থা করতে হবে। ইসলামী ও নৈতিক শিক্ষার সমন্বয়ে সমৃদ্ধ সিলেবাস প্রণয়ন করতে হবে।

আজ রোবাবর (৩০ জুলাই) বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় অনুষ্ঠিত ছাত্র-শিক্ষকদের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দেশে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পরছে। মানুষ অপরাধ প্রবন হয়ে উঠছে। নেশাগ্রস্ত সন্তান নিয়ে বাবা-মা অতিষ্ঠ হয়ে উঠছে। কিন্তু মাদকের সহজ লভ্যতার কারণে উঠতি বয়সি কিশোর গ্যাং জায়গায় জায়গায় তৈরি হচ্ছে। মাদকের সয়লাব বন্ধ করতে হবে।

তিনি বলেন, শিক্ষার সকলস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করলে মানুষ দুর্নীতিবাজ হবে না।

এ সময় চরমোনাই আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ঢাকা রহিম মেটাল জামে মসজিদের খতীভ মাওলানা মাহমুদুল হাসান মোমতাজীসহ মাদরাসার শিক্ষক মন্ডলীগণ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ