spot_img

আগামী নির্বাচনে ৭০ শতাংশ মানুষ ভোট দেবে নৌকায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর সফর উপলক্ষ্যে রংপুরে অবস্থান করছেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, একটা কথা বলতে পারি শেখ হাসিনার আমলে দেশে যত উন্নয়ন হয়েছে, যত বিষোদ্‌গার ও প্রোপাগান্ডা করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন। প্রায় সাড়ে চার বছর পর আগামীকাল রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের বুধবারের সফরকে ঘিরে পুরো রংপুরে উৎসবের আমেজ বিরাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ