spot_img
spot_img

বিশ্বকে নিরাপদ আফগান ও এর সুযোগ সুবিধা হাতছাড়া না করার আহবান কাতারের

বিশ্বকে নিরাপদ আফগানিস্তান ও এর সুযোগ সুবিধা হাতছাড়া না করার আহবান জানিয়েছে কাতার।

বুধবার (২ আগস্ট) দোহায় ইমারাতে ইসলামিয়ার আফগানিস্তানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক বৈঠকে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি ড.মুতলাক আল কাহতানী এই আহবান জানান।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিদের উদ্দেশ্য করে ড.কাহতানী বলেন, আফগানিস্তানের পরিবেশ বর্তমানে খুবই সন্তোষজনক। তালেবান নেতৃত্বাধীন সরকার দেশ পুনর্গঠন ও উন্নয়নে সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। প্রতিবেশী ও বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর উচিত আফগানিস্তানের সাথে গঠনমূলক আলোচনা ও সম্পর্ক স্থাপনের পথে এগিয়ে যাওয়া। কারো উচিত হবে না নিরাপদ আফগানিস্তান ও এর সুযোগ সুবিধা হাতছাড়া করা।

এর আগে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী ও ড.কাহতানীর মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হাফেজ জিয়া আহমদ। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন আলোচনা ও মতবিনিময় হয় উভয়ের মাঝে।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ