spot_img

আওয়ামী লীগ বোল্ড আউট হবে না: ওবায়দুল কাদের

বিএনপির নো বলে আওয়ামী লীগ বোল্ড আউট হবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মির্জা ফখরুল বললেন, “আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে”। ফখরুলের উদ্দেশে আমি বলতে চাই, গুগলি তো করেছেন কিন্তু বল তো নো বল! নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।

আজ শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন এখানে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি-অস্থিরতা; সব কিছুর মূলহোতা হচ্ছে বিএনপি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ