spot_img

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া একতরফা নির্বাচনের আয়োজন জনগণ মেনে নিবে না : জমিয়ত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত,মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত। আগামী জাতীয় নির্বাচন নিয়ে পরিস্থিতি দিন দিন জটিল রূপ নিচ্ছে,এই অবস্থায় নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া ক্ষমতাসীন সরকার একতরফা নির্বাচনের আয়োজন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবেনা।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেছেন, পরিস্থিতির অবনতি না ঘটিয়ে সরকারকে বিদ্যমান সংকট নিরসনে দ্রুত নির্দলীয় নিরপেক্ষ সরকারের জনদাবী মেনে নিয়ে ভোটের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।

আজ পল্টনস্থ দলীয় কার্যালয়ে দলের মজলিসে আমেলায় (কার্যনির্বাহী পরিষদের সভায়) উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।

দলের সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা আব্দুল বাসীর, এ্যডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ, মাওলানা মুহাম্মাদুল্লাহ জামী, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা মুতিউর রহমান গাজিপুরী, মাওলানা খলীলুর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা বশীর আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহজালাল, মুফতী নাসীরুদ্দীন খান, মাওলানা আফজাল হোসাইন রহমানী, মাওলানা নাসীরুদ্দীন মুনীর, অর্থ সম্পাদক মুফতী জাকির হোসাইন কাসেমী, সহ-অর্থ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সহ প্রচার সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মাওলানা আখতারুজ্জামান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম জিলানী, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী, দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী মুহিউদ্দীন মাসূম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী ও অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ