spot_img
spot_img

মার্কিন নাগরিক দের মুক্তির বিষয়ে যা বলল আফগান সরকার

পরাজিত হয়ে আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর গত ৩০ জুলাই ও ৩১ জুলাই কাতারের রাজধানী দোহায় প্রথমবারের মতো তালেবানের নেতৃত্বাধীন সরকারের সাথে বৈঠকে বসে আমেরিকা। বৈঠকে আফগান সরকারের হাতে বন্দী নিজেদের নাগরিকদের মুক্তির দাবি জানায় মার্কিন যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে রবিবার (৬ আগস্ট) ইমারতের ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আটককৃত মার্কিন বন্দিদের বিষয়ে তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, আফগানিস্তানের রীতিনীতি ও আইন ভঙ্গের কারণে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়েছে। এখানে নিরাপত্তা ইস্যুসহ বেশ কিছু বিষয় রয়েছে। আমরা তদন্ত করে দেখছি আটককৃতদের মধ্যে কতজন অপরাধের সাথে যুক্ত। অপরাধ প্রমাণিত না হলে আমরা তাদের ছেড়ে দেব। আর যদি তারা অপরাধী হয় তখনও আমরা এ বিষয়টি সমাধানের চেষ্টা করব।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ