ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বারাদারের সাথে বৈঠক করেছেন তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৃহস্পতিবার (১০ আগস্ট) আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আঞ্চলিক সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এসময় মোল্লা আব্দুল গণী বারাদার তুরস্কের সরকারের প্রতি ইমারাতে ইসলামিয়াতে ব্যবসায়িক বিনিয়োগ, বিনিয়োগের যৌথ চেম্বার স্থাপন, আকশপথে চলাচলের করিডর ও আফগান অভিবাসীদের সাথে ভালো আচরণের আহবান জানান।
পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও জানান যে, আফগানিস্তানে তুর্কি ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়িয়ে আঙ্কারা কাবুলের সাথে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করে তুলতে আগ্রহী।
সূত্র: টলো নিউজ











