spot_img

সংঘাত এড়াতে জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে : মুফতী ফয়জুল করীম

দেশকে সংঘাতের হাত থেকে রক্ষায় জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, দেশের অবস্থা অত্যন্ত খারাপ। নিত্যপণ্যের বাজারে আগুন। সাধারণ মানুষ দিশেহারা। বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার জনগণের জন্য কিছু না করে কিভাবে পিছনের দরজা দিয়ে পুনরায় ক্ষমতায় আসবে এ চিন্তায় বিভোর। এতোদিন সরকার বলেছিলো দেশে কোন জঙ্গি নেই। এখন প্রতিনিয়ত জঙ্গি নাটক করে বিদেশীদের আশির্বাদ নিতে মরিয়া হয়ে উঠছে।

আজ সোমবার (১৪ আগস্ট) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর উদ্যাগে দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত দায়িত্বশীল কর্মশালায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা মুফতী দেলোয়ার হোসাইন সাকি। মহানগর ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুফতী ফয়জুল করীম বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক অধিকারসহ সবধরনের অধিকার কেড়ে নিয়েছে। তারা রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। বর্তমান সরকার আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসে আছে। বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে একজন দেশপ্রেমিক আল্লাহভীরু সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নির্দেশে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। ত্রাণ বিতরণে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সহ-সভাপতি মাওলানা ইউনুস, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মারুফ, ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলার সাধারণ সম্পাদক মীর মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সোহরাব হোসেন আইমন, ইউনিয়ন সভাপতি মোঃ নুরুল আবছার, সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ