বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
আজ সোমবার (১৪ আগস্ট) নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা ছরওয়ার কামাল আজিজি, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল মাজেদ আতহারী, নায়েব আমীর প্রিন্সিপাল আব্দুর রহমান চৌধুরী মাওলানা আবদুল খালেক নেজামী, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মন্জুরুল কাদের চৌধুরী ডাঃ মাওলানা ইলিয়াস খান, ঢাকা মহানগর আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খান, মহানগর সেক্রেটারি মুফতী ফরহাদুল আলম, ইসলামী যুব সমাজের সভাপতি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মহাসচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান, ইসলামী ছাত্র সমাজের সভাপতি এহতেশামুল হক সাখী ও মহাসচিব বি এম আমীর জেহাদী শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমের জান্নাতে দারাজাত বুলন্দীর দু’আ করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের ধৈর্য ধরার আহবান জানান।










