spot_img

শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগ করি বা কোন দল করি সেটা ব্যাপার না। এ দেশটা আমাদের সবার, এ দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিলেন, শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না। অন্তত পক্ষে আগামী ৫০ বছরেও। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি স্বপ্ন দেখান এবং স্বপ্ন বাস্তবায়ন করান। শোককে শক্তিতে রুপান্তরিত করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাচ্ছেন। আমাদের সকলের তার পেছনে দাড়ানো প্রয়োজন।

আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামীম ওসমান বলেন, আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে। আগামী দুই-তিন মাস ওই খুনিরা অতীতে যেই ধরনের ঘটনা ঘটিয়েছে তার চেয়েও ভয়ংকর ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র করার জন্য লন্ডন থেকে বসে এবং মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা যা কিছু পরিকল্পনা করার দরকার তারা তা করছে।

তিনি বলেন, শোকের দিনে একটা কথা বলতে চাই, ৭৫ এর ১৫ই আগস্টে একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমত যে দুই (শেখ হাসিনা ও শেখ রেহেনা) বোন সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেয়া হয়েছিল, আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তায়ালার হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন করছে।

এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ এহসানুল হাসান নিপু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, নাসিক প্যানেল মেয়র কাউন্সিলর শাহ জালাল বাদল, শ্রমিক নেতা মোঃ আশরাফ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আমিনুল হক ভূইয়া রাজু, যুবলীগ নেতা তোফায়েল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা নেতা খন্দকার মানিক মাস্টার, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী, যুবলীগ নেতা হুমায়ুন কবির প্রমুখ। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ