spot_img

ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিশ্ব বরেণ্য মুফাসসির

ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশ্ব বরেণ্য মুফাসসির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুর সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে মাওলানা সাঈদীর বড় ছেলে রাফিক বিন সাঈদীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে সাঈদী ফাউন্ডেশন প্রাঙ্গণে দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ