spot_img
spot_img

বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে যা বললেন আফগান সরকার

বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে জনগণকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার।

মঙ্গলবার (১৫ আগস্ট) আমিরুল মুমিনীন শাইখুল হাদীস মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদার পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে একটি বিবৃতি দেয় দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল সহ দেশের সকল প্রদেশ বিজয় করে নেয় ইমারাতে ইসলামিয়ার মুজাহিদীনরা। আজ কাবুল বিজয়ের ২ বর্ষপূর্তিতে আমরা বীরের জাতি আফগানদের শুভেচ্ছা জানাই। আহবান জানাই, মহান বিজয় দান করায় সকলেই যেনো সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আল্লাহর শুকরিয়া আদায় করে।

সাম্রাজ্যবাদী দখলদারদের বিরুদ্ধে ২০ বছরের জিহাদ ও অসাধারণ বিজয়ে আফগান জনগণ ও গোটা মুসলিম উম্মাহ গর্বিত। এই জিহাদ ও বিজয় আল্লাহর উপর সকলের বিশ্বাস ও আস্থাকে আরো শক্তিশালী করেছে।

ইতিহাসের শুরু লগ্ন থেকেই আফগানরা নিজেদের ধর্ম, দেশ ও স্বাধীনতার জন্য যুগে যুগে অসীম আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করে এসেছে। তেমনই আত্মত্যাগের বিনিময়ে ইসলামী ব্যবস্থাকে পুনরুদ্ধার ও শক্তিশালী করা ছিল এই জিহাদী জাতির সবচেয়ে বড় স্বপ্ন। যা পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ।

চিরসত্য ও কার্যকরী ব্যবস্থা (শরঈ হুকুম মোতাবেক আমিরের অনুসরণ ও জিহাদী প্রতিরক্ষা ব্যবস্থা) অনুসরণ করায় জিহাদি জাতী সফলতার সাথে তাদের জিহাদ শেষ করতে পেরেছে। আফগানিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার পথ সুগম করতে পেরেছে।

স্বাধীনতার পর প্রথমেই দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেশে বর্তমানে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। পুরো ভূখণ্ড এখন আমিরের একক নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ইসলামী শাসন ব্যবস্থাও চালু করা হয়েছে। প্রতিটি বিষয়কে শরঈ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হচ্ছে। সমাধানও শরঈ ভাষ্য মোতাবেক করা হচ্ছে। বছরের পর বছর আফগানদের ত্যাগের বিনিময়ে এটি সম্ভব হয়ে উঠেছে।

কাবুল বিজয় বিশ্বকে আবার দেখিয়ে দিলো যে, গর্বিত আফগান জিহাদী জাতীকে কেউ গোলাম বানাতে পারে না। এদেশে তাদের অবস্থানের নিশ্চয়তা দিতে পারে না।

আজকের দিনটি এই বার্তাও দেয় যে, দখলদারদের সকল প্রচেষ্টা এদেশে মুখ থুবড়ে পড়েছে। আফগান জিহাদী জাতির ইচ্ছাকে তারা পরাজিত করতে ব্যর্থ হয়েছে। এমনকি ব্যর্থ হয়েছে তাদের উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী, মদদপুষ্ট পুতুল সরকার ও অনৈসলামিক শাসন ব্যবস্থা এবং অসংখ্য ষড়যন্ত্র।

ইমারাতে ইসলামিয়ার তালেবান নেতৃত্বাধীন সরকারের যেকোনো ব্যক্তি যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ইসলামী শরীয়াহ মোতাবেক দেশের ও জনগণের সেবা, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য কাজ করে যাওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এছাড়া কোনো দখলদার ও বিদেশী শক্তিকে আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকানোর অনুমতিও দিবে না।

সূত্র: আল ইমারাহ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ