spot_img

মাওলানা সাঈদীর ইন্তেকালে খেলাফত আন্দোলনের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

মঙ্গলবার (১৫ আগস্ট) এ শোকবার্তায় আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী গভীর শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যুগ যুগ ধরে দেশ বিদেশে কুরআনের তাফসির করে লক্ষ লক্ষ মানুষের নিকট পবিত্র কুরআনের অমীয় বাণী পৌঁছিয়েছেন। ইসলামের দাওয়াত নিয়ে দেশ-বিদেশে সফর করেছেন। তার কাছে অনেক অমুসলিম কালেমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। কুরআনের মোহাব্বতে লাখো কোটি মানুষ তাকে হৃদয়ের অন্তস্থল থেকে সীমাহীন ভালবাসতেন। আল্লাহ তায়ালা মরহুমের সকল দ্বীনী খিদমাত কবুল করুন। এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবার ও ভক্তবৃন্দের সাথে সমবেদনা জানান তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ