বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় দলের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া শোক প্রকাশ করেন।
শোকবার্তায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী ওয়াজ, তাফসীর ও বক্তৃতার অঙ্গনে একজন নন্দিত উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিত। অসংখ্য মানুষ তাঁর সাবলীল বক্তব্যে আকৃষ্ট ও বিমুগ্ধ হতেন। দীর্ঘকাল কারাবন্দী থেকে (গতকাল ১৪ আগস্ট সোমবার রাত ৮টা ৪০ এ) অসুস্থাবস্থায় এই দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। মহান আল্লাহ নিজ দয়ায় তাঁকে জান্নাত দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দিন।










