বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর
চিকিৎসা নিয়ে ব্রিফিং করার কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের।
বুধবার (১৬ আগস্ট) অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিএসএমএমইউ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, বুধবার (১৬ আগস্ট) বিকাল ৩টায় সাঈদীর চিকিৎসার বিষয় নিয়ে ব্রিফিং করবেন চিকিৎসকরা। পরে বুধবার (১৬ আগস্ট) সকালে আবারও এক বার্তায় জানানো হয়, ‘অনিবার্য’ কারণে ব্রিফিংটি স্থগিত করা হলো।
গত ১৩ আগস্ট রবিবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে সাঈদী মৃত্যুবরণ করেন।










