spot_img

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে পদযাত্রা আজ শনিবার।

আজ শনিবার (১৯ আগস্ট) বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এ পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পদযাত্রায় অংশ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ