spot_img
spot_img

ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে ২ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত

দখলকৃত পশ্চিম তীরের উত্তর অঞ্চলে অবস্থিত নাবলুসে একজন ফিলিস্তিনি যোদ্ধার গুলিতে ২ জন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার।

শনিবার (১৯ আগস্ট) হুওয়ারা শহরে স্থানীয় সময় বিকেলে একটি গাড়ির গ্যারেজে এ ঘটনাটি ঘটে।

ইসরাইলী গণমাধ্যম জানিয়েছে, গ্যারেজে গাড়ি ধৌত করার সময় ভিতরে অবস্থানরত দুইজন অবৈধ বসতি স্থাপনকারীকে লক্ষ্য করে গুলি চালায় একজন ফিলিস্তিনি। এতে উভয়েই নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমণ পরিচালনাকারী ফিলিস্তিনি একটি গাড়িতে করে ঘটনা স্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর, বন্দুকধারীর অনুসন্ধানের জন্য অত্র অঞ্চল জুড়ে অভিযান শুরু করে দখলদার ইসরাইলী বাহিনী। এ ঘটনায় ২ জন ফিলিস্তিনিকে জোরপূর্বক অপহরণ করেছে তারা।

এদিকে একই দিনে নাবলুসের দক্ষিণে অবস্থিত বেইতা শহরে ইসরাইলী বাহিনীর হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, টিয়ার গ্যাসের ধোঁয়ায় আহত প্রায় ৭২ জন ফিলিস্তিনিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে অ্যাম্বুলেন্স কর্মীরা।

অন্যদিকে, ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে নিক্ষেপ করা একটি ড্রোন ভূপতিত করার দাবি করেছে দখলদার ইসরাইলী বাহিনী। আজ রবিবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী এ বিষয়টি নিশ্চিত করে।

একই দিনে, প্রায় ১৩৮ জন উগ্রপন্থী অবৈধ ইহুদী বসতি স্থাপনকারী পবিত্র আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে। প্রবেশের পর সেখানে তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছে তারা। এসময় তাদের সুরক্ষায় নিয়োজিত ছিল ইসরাইলী পুলিশ।

সূত্র: প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ