ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
সোমবার (২১ আগস্ট) দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
তথ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণটি মূলত একটি রিক্সার মধ্যে হয়েছে। যেখানে দুইজন নিহত ও একজন পথচারী আহত হয়েছে।
তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি











