spot_img
spot_img

ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একমাত্র সমাধান দখলদারিত্বের অবসান: হামাস প্রধান

ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ বলেছেন, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনের একমাত্র সমাধান হলো অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো।

তিনি আরো বলেন, অবরোধ বন্ধ ও অবৈধ বসতি নির্মাণ শক্তভাবে প্রতিরোধ করবে ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর ও গ্রাম জুড়ে চলমান দখলদার বাহিনীর অভিযানের প্রতিক্রিয়ায় এমন বক্তব্য দিয়েছেন হামাস প্রধান।

ইসমাইল হানিয়াহ বলেন, “নতুনভাবে আরোপিত অবরোধ, গন গ্রেফতার অথবা ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন ঘটবে না।”

তিনি বলেন, “দখলকৃত পশ্চিম তীর জুড়ে অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রাখা ও পবিত্র স্থানসমূহের ইহুদি করণের প্রচেষ্টা নতুন একটি বিদ্রোহী প্রজন্মের দ্বারা তীব্র প্রতিরোধের সম্মুখীন হবে।”

হামাস প্রধান বলেন, ইসরাইলিরা ফিলিস্তিনিদের হত্যা ও গুপ্তহত্যার মাধ্যমে নিরাপত্তা সমস্যার সমাধান করতে চায়। তবে তাদের উচিত এসব অযৌক্তিক স্বপ্ন ও কাল্পনিক নীতি সম্পূর্ণ ত্যাগ করা। কারণ ফিলিস্তিনিরা তাদের ভূমি ফিরে পাওয়ার জন্য মারিয়া হয়ে উঠেছে।

হানিয়া সতর্ক করে বলেন, ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে প্রতিরোধের মাত্রা ও বৃদ্ধি পাবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ