ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৯০০ জনেরও বেশি নাগরিক নিহত ও ২ হাজার ৫০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সেবা অধিদপ্তর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজ্জা উপত্যকায় ৬৮৭ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১৪০ জন শিশু ও ১০৫ জন নারী রয়েছে।
এদিকে, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেন এক যৌথ বিবৃতিতে হামাসের নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে, এসব দেশের প্রধানরা ইসরাইল রাষ্ট্রের প্রতি তাদের অবিচল ও ঐক্যবদ্ধ সমর্থন প্রকাশ করেছেন।
অন্যদিকে, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনে বসবাসরত নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়া আহবান জানিয়েছে ইন্দোনেশিয়া।
এছাড়াও যেসব নাগরিক উভয় অঞ্চলের যাওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের ভ্রমণ বাতিল করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা ও সিএনএন










