ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে দুইটি নির্ভুল মিসাইল ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া বুধবার (১১ অক্টোবর) লেবানন থেকে ইসরায়েলে সন্দেহভাজন মনুষ্যযান (ড্রোন) অনুপ্রবেশের ঘটনাও ঘটেছে।
জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, সমগ্র ইসরাইলজুড়ে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উত্তর সীমান্ত থেকে বড় ধরনের হামলার আশঙ্কায় এই নির্দেশ প্রদান করা হয়েছে।
লেবানন থেকে আক্রমণ শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধারা প্যারাগ্লাইডে চড়ে উত্তর ইসরায়েলে ঢুকেছে বলেও খবর বের হয়েছে। এছাড়া সমগ্র উত্তর ইসরাইলজুড়ে রকেট হামলার সতর্কতা জারি রাখা হয়েছে।











